শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সিরাজগঞ্জে অজ্ঞান করার ইনজেকশন দিতেই মারা গেলেন অন্তঃসত্ত্বা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জে অপারেশনের আগে অজ্ঞান করার ইনজেকশন দিতেই নিলুফা ইয়াসমিন (২৫) নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বজনরা হাসপাতাল ভাঙচুর ও ম্যানেজারকে মারধর করেছে। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে পৌর এলাকার এম এ মতিন সড়কের মঈনুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত নিলুফা ইয়াসমিন রংপুর জেলার গঙ্গাচড়া থানার চরখালি শেরপুর গ্রামের রুবেল হোসাইনের স্ত্রী ও তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শামছুল আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঈনুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ওই রোগীর মৃত্যু হওয়ার পর পরই স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করে। এসময় হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ সরকারের ছোট ভাই আব্দুর রাজ্জাককে মারধর করা হয়।
মৃতের ভাই আল-আমিন হোসেনসহ পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, নিলুফাকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। সন্ধ্যার দিকে তাকে সিজার করার জন্য অপারেশন টেবিলে নিয়ে যায়। এ সময় ডা. সজীব অজ্ঞান করার ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরে অপারেশন করার আগেই মারা যান নিলুফা।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে নিলুফাকে অপারেশনের জন্য ওটিতে নেওয়া হয়। অপারেশন শুরুর আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনার হাসপাতালে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023