শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

করোনা ওয়ার্ডে স্বামীর মৃত্যু, ছুরি নিয়ে চিকিৎসক-নার্সকে ধাওয়া স্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে দেলোয়ার হোসেন নামে এক রোগীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার স্ত্রী। এ সময় ধারাল একটি ছুরি নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনদের ধাওয়া করতে থাকেন ওই নারী। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা এলাকার দেলোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনার পর তার স্ত্রী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি ধারালো ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনদের ধাওয়া করেন। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মচারীরা ওই নারীকে শান্ত করার চেষ্টা করেন।

 

চাঁদপুর সরকারি হাসপাতালের এক কর্মচারী জানান, হঠাৎ করেই এক নারী ছুরি নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ পর ওই নারী শান্ত হন। পরে মৃত স্বামীকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি চলে যান।

 

চাঁদপুর সদর হাসপাতালর করোনা বিষয়ক ফোকালপার্সন, আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘এক দিন আগেই দেলোয়ার হোসেন হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল খুব কম ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এদিকে দেলোয়ারের মৃত্যুর পরে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুরি নিয়ে ছোটাছুটি শুরু করেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023