শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল সম্পন্ন হয়েছে। (৫ মার্চ) বৃহস্পতিবার বগুড়ার গাবতলী দাড়াইলে জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল হয়েছে। বগুড়া জেলা বিএনপি নেতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারী জহিরুল ইসলাম প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রধান সমন্বয়ক ছিলেন। আয়োজক সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে মুফতি মুহাম্মাদুল্লাহ প্রতিক, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আব্দুল গফুর, আবু হাসনাত শাহীন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বুলবুল, খোরশেদ আলম জুয়েল, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক, সফিকুল ইসলাম ,সেলিম, আব্দুল গনি, আনিছার রহমান পাশা, সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ৭শ জন শিক্ষার্থী প্রাথমিক পর্বে অংশ নেন। এর মধ্যে গ্রান্ড ফিনালের জন্য ২শ জন ইয়েস কার্ড পান, ৫টি গ্রুপে ১৫ জন সহ ৭৫ জনকে পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ শেষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা অনুষ্ঠানে এসে রেজিস্ট্রেশন করেন। অনুষ্ঠানের আয়োজক সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় ২য় বারের মতো এ আয়োজন। কুরআনের আলো ছড়িয়ে দিতে প্রতন্ত অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করতে আগামীতে প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শেষে পৌর বিএনপির উদ্যোগে আট হাজার মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023