শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান উপজেলার কিচক ইউনিয়নের চিলইল ও আটমুল ইউনিয়নের পুটখুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে বালুমহাল ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বালুমহাল ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থদণ্ড করা হয়েছে। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023