শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ভারতে প্লেন দুর্ঘটনা
শোক ও সমবেদনা জানিয়ে মোদিকে ড. ইউনূসের চিঠি
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি। ভারতের জনগণ ও সরকারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং যেকোনও ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023