শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

মোকামতলায় বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মোকামতলা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলা, মোকামতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম ও মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেলের আমন্ত্রণে খেলায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মানিক, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রুহুল আমিন ফটু, আব্দুস সালাম, রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত প্রীতি ফুটবল খেলায় গাবতলি রক্সি ফুটবল একাডেমি ২-০ গোলে গাইবান্ধা মহিলা ফুটবল দলকে পরাজিত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023