শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

গাবতলীতে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে (৮ই জুন) রবিবার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা তালতলা থেকে সুখানপুকুর খাদ্যগুদাম পর্যন্ত রাস্তা দ্রæত সংস্কারের দাবীতে তেলিহাটা ফ্রেন্ডস ক্লাব ও সুখানপুকুর উন্নয়ন ফোরামের উদ্যোগে তেলিহাটা বেকুর মোড়ে এক মানববন্ধন অনষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত এই রাস্তাটি সংস্কার হয়নি। আশেপাশের রাস্তাগুলো কয়েকবার সংস্কার করা হলেও এই রাস্তাটি একবারও সংস্কার করা হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়েছি। ৫ই আগষ্টের পর বৈষম্যেহীন বাংলাদেশে কোন বৈষম্যে যেন না থাকে, তাই  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন রাস্তাটি দ্রæত সংস্কার করার জন্য। মানববন্ধনে বক্তব্য রাখেন সুখানপুকুর উন্নয়ন ফোরামের সভাপতি শরিফুল ইসলাম সবুজ, তরুন ছাত্রনেতা পারভেজ, ডাঃ আব্দুর মোন্নাত, সমাজ সেবক তারাজুল ইসলাম, সিয়াম, শাহীন আলম। এসময় উপস্থিত ছিলেন এলাকার নারায়ন, সৈরভ, ডাঃ সজিব, খাইরুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ঢাকা অফিসে কথা বলেছি। আমরা দ্রুত স্টিমেট করবো। জুলাই মাসের দিকে কাজ শুরু হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023