শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বগুড়ায় একটি চাপাতি ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের চকফরিদ কলোনিস্হ ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে, যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ মোছাঃ আম্বিয়া খাতুন এর ম্যানেজার মোঃ তারেক কে কতিপয় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগত ৯,১৬,০০০/- টাকা ছিনতাই হয় এ ঘটন বাদি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং-৫৬, তাং-২২/১২/২০২৪ ধারা – ৩৯৪ দঃ বিঃ রজু হয়। উক্ত বিষয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ডিবির একটি টিম শহরের কলোনি বটতলা এলাকায় উক্ত ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২), পিতা আজিজ শেখ, সাং লতিফপুর মধ্যপাড়া, শাহজাহানপুর, তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা আনুমানিক ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতিসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ছিনতাইয়ে সাথে জড়িত অপর দু’জন আসামী চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) ও একই উপজেলার শাহজাহানপুরের গণ্ডগ্রামের খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদকে সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ও তাদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ছিনতাই কাজে ব্যবহারিত দেশিও অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামি আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023