সান্তাহারে ৭৭ পিস এ্যাম্পলসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘির সান্তাহারে ৭৭ পিস নেশার এ্যাম্পলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার তোতা মিয়ার ছেলে জুয়েল ওরফে মছো (৫০), সান্তাহার হাসপাতাল কলোনী এলাকার আলম ওরফে শাহিন আলমের ছেলে আরিফ হোসেন (৩৪) ও নওগাঁ সদর উপজেলার আলম হোসেনের ছেলে শামীম হোসেন (৩২)। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে জুয়েল ওরফে মছোর বাড়ির সামনে বিক্রি কালে ৭৭ পিস নেশার এ্যাম্পলসহ ওই তিনজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023