শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

আদমদীঘিতে এসএসসি পরীক্ষার্থিনীকে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে এসএসসি পরীক্ষার্থিকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আরাফাত মৃধা (২৪) নামের এক যবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্র্টে মাহমুদা সুলতানা। দন্ডপ্রাপ্ত আরাফাত মৃধা নওগাঁ সদরের ভবানী নগরের এমদাদুল হক মৃধার ছেলে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১টায় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চবিদ্যালয়ের জনৈক পরীক্ষার্থিকে উত্যক্ত (ইভটিজিং) করছিল। এমন খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে উক্ত ইভটেজার আরাফাত মৃধাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উল্লেখিত আদেশ দেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান দন্ডপ্রাপ্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023