শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

আদমদীঘিতে ইরি আবাদে বিষাক্ত ঔষধ প্রয়োগ ৪৫ শতক জমির ধানগাছ মরে বিনষ্ট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ইরি আবাদে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে ৪৫ শতক জমির শীষ বের হওয়া আধা পাকা ধান বিনষ্ট করেছে দুর্বৃত্বরা। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের পত্তনী জমিতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্বরা। আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের আব্দুল জলিল জানায়. তার বিশিয়া মৌজার ৪৫ শতক জমি একই গ্রামের জাহাঙ্গীর আলমকে এক বছরের জন্য পত্তন দেন। জাহাঙ্গীর আলম ওই পত্তনী জমিতে চলতি ইরিবোরো ধান রোপন করে সেচ দেয়া ও আগাছা পরিস্কারসহ যাবতীয় রক্ষনাবেক্ষন করে। বর্তমানে ধান গাছে শীষ বের হয়ে আধা পাকা অবস্থায় রয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ে গেলে কতিপয় ব্যক্তি ওই জমিতে গিয়ে বিষাক্ত ঘাঁষ মারা ঔষধ প্রয়োগ করে। পরদিন গতকাল শনিবার সকালে ওই জমিতে গিয়ে দেখা যায় ধান গাছ মরে আধাপাকা ধান বিনষ্ট হয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে বলে আব্দুল জলিল জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023