শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মেয়ের হবু জামাইকে নিয়ে পালালেন গৃহবধু অনিতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
মেয়ের বিয়ের কয়েকদিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালালেন কন্যার মা। ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের মাদরাক এলাকায় এমন কাণ্ড ঘটেছে। মেয়ে শিবানীর বিয়ের বাকি হাতে গোনা কয়েকদিন। বিয়ে উপলক্ষে বাড়িতে আসা যাওয়া শুরু হয় আত্মীয়স্বজনদের। পুরো পরিবার যখন আনন্দে ভাসছে ঠিক তখন ঘটে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের ১০ দিন বাকি থাকতেই মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে গেছেন মা। বিয়ের আগে মায়ের এমন ঘটনায় হতবাক পুরো পরিবার। তাদের এই সম্পর্ক নিয়ে পুরো দেশে যখন হুলস্থুল অবস্থা, তখন অনিতা জানিয়েছেন তিনি হবু জামাইয়ের সঙ্গেই নতুন করে সংসার করবেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শিবানীর মায়ের নাম অনিতা। তিনি তার হবু স্বামীর সঙ্গে পালিয়ে যাওয়ার সময় বাড়ির থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকার বেশি এবং ৫ লাখ টাকার বেশি মূল্যের গয়নাও নিয়ে গেছেন। মেয়েটির বাবার মতে, তার মেয়ের বিয়ের তারিখ ১৬ এপ্রিল নির্ধারিত ছিল, যার জন্য বিয়ের কার্ডও বিতরণ করা হয়েছিল। সব প্রস্তুতি পুরোদমে চললেও জামাই মেয়ের সঙ্গে খুব কমই কথা বলতেন, উল্টো প্রতিদিন প্রায় ২০-২২ ঘণ্টা মেয়ের মায়ের সঙ্গে কথা বলতেন। মেয়েটির বাবা জানিয়েছেন, তিনি কাজের জন্য বেঙ্গালুরুতে থাকেন এবং সম্প্রতি গ্রামে ফিরেছেন।ফিরে এসে জামাই ও স্ত্রীর ঘনিষ্ঠতা দেখে তার সন্দেহ হয়। হবু জামাই পালানোর আগে তাকে বলেছে, তুমি তোমার স্ত্রীকে ২০ বছর ধরে হয়রানি করেছ, এখন তাকে বাঁচতে দাও এবং ভুলে যাও। অন্যদিকে, মেয়ে শিবানী মায়ের প্রতি ঘৃণা প্রকাশ করে এবং পুলিশকে জানায়, তার মা গয়না এবং টাকা নিয়ে পালিয়েছে, লোকটি তাকে যেমন বলেছে তেমনই সে সবকিছু করেছে। গত তিন-চার মাস ধরে রাহুল ও আমার মা ফোনে অনেক কথা বলতেন। আমাদের আলমারিতে নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং ৫ লাখ টাকার বেশি মূল্যের গয়না ছিল। মা তার কথা মতোই সবকিছু করেছেন। এমনকি ১০ টাকাও ফেলে যাননি। আমার মা আমাদের সব টাকা নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, এখন তিনি যা খুশি করতে পারেন, আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু চাই আমাদের টাকা ও গয়না ফেরত দেওয়া হোক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023