স্টাফ রিপোর্টার
শুক্রবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক সকাল ৮ টায় বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের, জোড়গাছা বাঙালি নদীর ব্রিজ এলাকায় ভাইরাল মিনি জাফলংয়ে ঈদের আনন্দ উল্লাস ও গোসল করতে এসে পা পিছলে স্রোতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) এর অকাল মৃত্যু। সাদাত ইকবাল আরডিএ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ধুনট উপজেলার এলেঙ্গা ইউনিনের বিলচাপড়ী, নানার বাড়িতে বেড়াতে এসেছে, ভাইরাল মিনি জাফলং বাঙালি নদীতে নানার সাথে গোসল করতে এসে পা পিছলে পানিতে পড়ে স্রোতে ডুবে যায়, সকাল আনুমানিক ৯ টায় স্থানীয়রা উদ্ধার করে, চিকিৎসা জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সাদাত ইকবালকে মৃত ঘোষণা করেন। আবু সাদাত ইকবাল ধুনট উপজেলার এলেঙ্গা ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মোঃ ইকবাল হোসেন ছেলে। লাশের সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।