শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সদরের বুজরুগমাঝিড়ায় দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার
শুক্রবার (৪ এপ্রিল) বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে বুজরুগ মাঝিড়া পাঁচ আওলিয়া দাখিল মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নুরন্নবীর সভাপতিত্বে ওয়ার্ড ভিত্তিক ফুটবল খেলার উদ্বোধন করেন ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওঃ বেলাল হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেলিম রেজা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক বগুড়া শহর জামায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আধ্যাপক আব্দুস সালাম তুহিন, যুব ও ক্রীড়া বিষযক সম্পাদক বগুড়া শহর জামায়াত, অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রচার মিডিয়া ও আইসিটি সম্পাদক বগুড়া শহর জামায়াত। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক হেলাল উদ্দিন, সহ সেক্রেটারী লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াত।, অন্যানের মধ্য উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাকিরুল ইসলাম , ইউনিয়ন নায়েবে আমীর, একরামুর হক, জাকির হোসেন, নুরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক,, নবাব আলী, আব্দুস সালাম, ইঞ্জিঃ জাহিদ হাসান, রায়হান ইসলাম, রুহুল আমিন, আনোয়ার হোসেন প্রমূখ। যুব জামায়াতের নেতৃবৃন্দদের নিয়ে দিন ব্যাপী বিভিন্ন প্রকার খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং সকলে আনন্দ উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023