শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ইতিক্বাফ শেষে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
১০ দিনের ইতিক্বাফ আদায় শেষ করে রাজধানীতে অবস্থিত শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ, ঈদের কুশল বিনিময় ও পরিবারের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় নয়া বিপ্লবের বীর শহিদ মীর মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। ডা. শফিকুর রহমান এ সময় শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং সবাইকে নিয়ে মোনাজাত করেন। এর আগে সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাজধানীর উত্তরার বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত আমির এ সময় শহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহিদ মুজাহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023