আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে এই কর্মি সমাবেশে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা সেচ্ছাসেব দলের আহবায়ক রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ মোঃ কামরুল হাসান, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জাম মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম। উদ্বোধক ছিলেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, বিশেষ বক্তা ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শামীম, আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সিহাব চৌধুরী, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক সাগর হোসেন, যুগ্ন আহবায়ক রিয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি প্রমুখ।