স্টাফ রিপোর্টার
সোমবার (২৪ মার্চ) বগুড়া শহরের সুজাবাদে ১৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ওয়ার্ড আমীর মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ও ওয়ার্ড জামায়াতেরে সেক্রেটারী আবু সুফিয়ান পলাশের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। মাহফিলে আরো বক্তব্য রাখেন কর্ম পরিষদ সদস্য শাহীন খান, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, রাজু আহম্মেদ, রেজওয়ান হোসেন, নুর মোহাম্মাদ প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি বলেন জামায়াতে ইসলামী দেশকে সুখী সুন্দর কল্যাণ রাস্ট্র পরিণত করতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি কল্যাণ রাস্ট্র কায়েমের জন্য কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়াতে সকলের প্রতি আহবান জানান।