শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বগুড়ায় বালক ও বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার (২৪ মার্চ) শহীদ চান্দু স্টেডিয়ামে দিনব্যাপি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের পৃথক চারটি টীম অংশগ্রহন করে। বালকদের খেলায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশ তিন উইকেটে বীরশ্রেষ্ঠ মতিউর একাদশ কে পরাজিত করে। মতিউর একাদশ  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৭ রান করে। দলের পক্ষে রিয়াদ ৩৮, সনি ৩৯, রবিউল ৩৭ রান করে। জাহাঙ্গীর একাদশের বোলার তৌফিক ২টি উইকেট লাভ করে। জবাবে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশ ১৮ ওভার ১ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইলমান হাবিব ৬৩ ও রিয়াদ ২৮ রান করে। মতিউর একাদশের রনি দুটি উইকেট লাভ করে। বালিকাদের খেলায় লাল দল ৭ উইকেটে সবুজ দলকে পরাজিত করে। সবুজ দল টসে জিতে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রানী ৩৪, মিম ২৮ রান সংগ্রহ করে। জবাবে লাল দল ১৪ ওভারে তিনি উইকেটে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মেঘলা ৩২ রান সংগ্রহ করে। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল। প্রতিযোগিতায় জেলার ৬০ জন বালক ও বালিকা অংশ গ্রহন করে। খেলা পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল ও সিরাজুল ইসলম সাজু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023