শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

গাবতলীতে পুলিশকে ঘটনায় নারীসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে পুলিশের এসআই, এএসআই ও কনষ্টেবলদের মারপিট করে অবরুদ্ধ করে মারপিটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত তদন্ত করতে গেলে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে নারীসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, গাবতলী উপজেলার মেন্দিপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৬), তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), আব্দুস ছাত্তারের মেয়ে সাথী আকতার (২৬) এবং আব্দুল বাছেদ মোল্লার ছেলে মো: হাসান (২২)। জানা গেছে, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের নির্দেশে থানার এসআই তৌহিদুল ইসলাম, এসআই শরীফুল ইসলাম, এএসআই গোলাম মোস্তফাসহ সংঙ্গীয় ফোর্সনিয়ে গত বুধবার দিনগত রাতে উপজেলার মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত ঘটনায় তদন্ত করতে যায়। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী ওই পুলিশদের মারপিট করে একটি ঘরে আটকে রাখে। পরে পেট্রোল ঢেলে  তাদেরকে পুড়িয়ে মারার হুমকি দেয়। এছাড়া সরকারী অস্ত্র ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় সরকারী কাজে বাধা প্রদান, পুলিশ সদস্যদের আটক রাখা, আক্রমণ করে মারপিট, ভয়ভীতির অপরাধে থানার এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023