শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া অনুর্ধ্ব-১৬ দলের অধিনায়ক শিহাবকে সংবর্ধনা দিলো জামায়াত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া অনুর্ধ্ব-১৬ দলের অধিনায়ক শিহাব আহম্মেদকে সংবর্ধনা দিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) তাকে সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষ্যে বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জামায়াত নেতা নামিরুল হক জার্সিস, শফিকুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারি কোচ রাশেদ প্রমূখ। অনুষ্ঠানে প্রতিশ্রুতিশীল ক্রিকেটার শিহাবকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী ক্রিকেট, ফুটবলসহ সবধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে। আমরা সবসময় বগুড়ার সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে থাকবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023