শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ায় ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়া শেরপুরে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা একে অপরের বন্ধু বলে এলাকায় পরিচিত। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)। জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতলা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নিহত হন। স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিম ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও চিকিৎসাধীন অবস্থায় দুই বন্ধুও মারা যায়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023