শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে সাহাবীদের সংগ্রামী জীবন অনুসরণ করতে হবে : শাহাবুদ্দিন

মো: আব্দুল করিম
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে সাহাবীদের সংগ্রাম জীবন অনুসরণ করতে হবে। কুরআনের দাওয়াত জনগনের কাছে পৌঁছাতে হলে জামায়াত নেতা কর্মীকে কুরআনের আলোয় নিজেদেরকে গড়ে তুলতে হবে। আগামীতে ইসলামের বিপ্লব ত্বরান্বিত করতে হলে আমাদের অবশ্যই কুরআনের কাছে আসতে হবে। নেতা কর্মীদেরকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজ থেকে অন্ধকার দূরীভূত করতে হবে। সকল ক্ষেত্রে আদল এবং ইনসাফ কায়েম করে দেশ থেকে বৈষম্য দূর করতে হবে। তিনি (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবিরে এসব কথা বলেন।  শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আব্দুর রহীম। তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, এ্যাড: আল আমিন, এ্যাড: রিয়াজ উদ্দিন, আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, এ্যাড: নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023