শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, ঢাকা

শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন৷ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী জিনোম মেডিকেল কলেজে ভর্তির পর আরও এক নারীর মৃত্যু হয়। নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি অটোরিকশার চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক বাস এবং অটোরিকশাটি আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে। ঘটনা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘাতক বাসকে আটক করেছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023