শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শিবগঞ্জের বুড়িগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্ৰামের মামুন (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্ৰামের মৃত আঁকা মোল্লার ছেলে দুই সন্তানের জনক মামুন এর মৃত ঝুলন্ত লাশ দোতলা মাটির বাড়ির সিঁড়ি বরাবর বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে মামুনের স্ত্রী সালমা বেগমের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে আমি আমার মেয়েকে নিয়ে আমি ঘরে ঘুমিয়ে পড়ি ও আমার স্বামী মামুন বারান্দায় ঘুমিয়ে ছিল। সালমা আরো বলেন, ২৭ ডিসেম্বর শুক্রবার ভোর ৬ টায় আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী মামুন, দোতলা সিঁড়ি বরাবর তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লটকিয়ে থাকা দেখে আমি ডাক চিৎকার করিলে আশেপাশের বাড়ীর লোকজন ছুটে এসে দেখে মামুন মারা গেছে। এ বিষয়ে আশেপাশের বাড়ির একাধিক লোকজনের নিকট জানতে চাওয়া হলে তিনারা বলেন মামুন খুব ভালো ছেলে রাতে তার বাড়িতে কোন গন্ডগোল বা হই হইহুলার সারা শব্দ শোনা যায়নি। উল্লেখ্য যে গত দুইদিন পূর্বে মৃত মামুনের  ব্যাটারি চালিত একটি অটো ভ্যান গাড়ি তার বাড়ি থেকে কে-বা কাহারা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই রায়হান বলেন লাশের পোস্টমর্টেম রিপোর্টের জন্য উদ্ধার করেছি এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023