স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল বগুড়া জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটের (আলতাফ আলী) তৃতীয় তলায় হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল দলের সভাপতি আব্দুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা হানিফ ব্যাপারী। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ফলে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে বাংলার মানুষ নির্যাতিত, নিপীড়িত হয়েছে। হত্যা, গুমের শিকার হয়েছে অনেক নিরীহ মানুষ। দেশে কোন গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জাতীয়তাবাদী তৃণমূল দল রাজপথের দল। ১/১১ এর সময় তৃণমূল দল বিএনপির পাশে ছিল, আছে এবং থাকবে। বগুড়ায় জাতীয়তাবাদী তৃণমূল দল দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তৃণমূল দলের সহ-সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সৈয়দ মাসুদ, আবু জাফর ফেরদৌস, জহিরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক শাহ আলম খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক মহসিন আলী রাজু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুল রিজা জয়, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, বগুড়া জেলা তৃণদলের উপদেষ্টা আলহাজ্ব ইজান আলী। অনুষ্ঠানটির তত্ত¡াবধানে ছিলেন বগুড়া জেলা তৃণমূল দলের আজম, আব্দুস সালাম, জহির আহম্মেদ, মাসুদ রহমান, হোসেন আলী, আব্দুস সোবাহান, মামুনুর রহমান মামুন, দুলাল হোসেন, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রহিম কালু, আব্দুর রাজ্জাক, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল দলনেতা শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, আতাউর রহমান, দুলু মিয়া, আফজাল হোসেন, মোকাম্মেল হোসেন, জাফর আলী, মহিলা নেত্রী চৈতি বেগম, লোকমান আলী, টুকু মিয়া, খোরশেদ আলী, আলী হোসেন, মিন্টু প্রমুখ নেতৃবৃন্দ।