শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পৈত্রিক জমি রক্ষার দাবিতে শাজাহানপুরের সেলিম রেজার সাংবাদিক সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

পৈত্রিক জমি রক্ষার দাবিতে শুক্রবার বিকেল বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন শাজাহানপুর উপজেলার সাজাপুর দাড়িকামারিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সেলিম রেজা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন পরিষদের নিকটে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশের পূর্ব পুরুষের ২১ শতাংশ নিয়ে বন্টন মামলা চলমান এবং এই জমির ওপর হাইকোর্টের ৬ মাসের এবং বগুড়া এডিএম কোর্টের ১৪৪/১৪৫ ধারা এবং পুলিশের জারি করা নিষেধাজ্ঞা সত্তে¡ও স্থিতাবস্থা থাকা সত্তে¡ও প্রতিপক্ষ জোরপূর্বক কোটি টাকা মূল্যের তিন শতাংশ জমির উপর রাতের আঁধারে বহুতল মার্কেট ভবন নির্মান কাজ করে চলছে। আমরা এই অবৈধ নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয়ে শাজাহানপুর থানায় আমার পিতা গত ১১-১২- ২৪ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৫-১২-২৪ ইং তারিখের আরেকটি লিখিত আবেদনে বিবাদমান ওই জমির বন্টন মামলার স্থানীয় আদালতের রায়ের আদেশের অসম্মতিতে আমার পিতা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৮৩৫/২০২৪ সিভিল রিভিশন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত কর্তৃক উল্লেখিত স্থানে ৬ মাসের জন্য স্থিতাবস্থার যে আদেশ দেন সেই আদেশের কপি শাজাহানপুর থানার ওসির কাছে হস্তান্তর করেন। আমার পিতার ১৫ ডিসেম্বরের আবেদনের প্রেক্ষিতে শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ ওই দিনই এস আই রহিমকে দিয়ে বাদী / বিবাদী উভয় পক্ষকে দন্ডবিধি ১৫৪ ধারা মোতাবেক বর্ণিত মামলার রায় না হওয়া পর্যন্ত বিবাদমান জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার লিখিত নোটিশ জারি করেন। পরে এই ঘটনায় পরে আমি নিজে আমার পিতার পক্ষে প্রার্থক হয়ে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় (মোকদ্দমা নং ৭৫১ পি/২০২৪ আরেকটি মামলা করলে গত ১৮ ডিসেম্বর বগুড়ার এডিএম কোর্টের বিজ্ঞ বিচারক মোঃ ইমরুল কায়েসও তার দেওয়া রায়ে সংশ্লিষ্ট স্থানে শান্তি বজায় রাখার নির্দেশনা দেন। তিনি এব্যপারে এসিল্যান্ড শাজাহানপুর এবং শাজাহানপুর থানার ওসিকে লিখিত ভাবে নির্দেশনা দেন। কিন্তু বিবাদি আব্দুল গফুর প্রাং হাইকোর্ট এবং এডিএম কোর্টের বিচারকের রায় এবং পুলিশের নোটিশ উপেক্ষা করে গত ২০ ডিসেম্বর রাতে উল্লেখিত জমিতে মাঝরাতে নির্মানকাজ শুরু করে কলামের ওপর ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছে । রাতেই আমাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে আসলেও দখলদারদের বিপুল উপস্থিতি এবং ভীতিকর বডি ল্যাংগুয়েজের কাছে তারা অসহায় বোধ করেন। আমরা এই অবস্থায় বুঝতে পারছিনা দেশে আইনের শাসন আছে কি না? অথবা জনগনের সহায় সম্পদ রক্ষায় পুলিশের আন্তরিকতা বা সাহসের ঘাটতি আছে কি না?”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023