শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বগুড়ায় সুন্দরী নারীদের দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ব্যাটারী চালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে ২ নারীসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টায় সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় জনতার সহায়তায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ। ছুরিকাঘাতে আহত অটো চালকের নাম আনিছার রহমান (৪০)। তিনি সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বর্তমানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গ্রেফতার ৩ ছিনতাইকারী হলো, শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯), সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)। আহত অটোরিকশা চালক আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‘গত শনিবার রাত ১০ টার দিকে ৩ ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তাঁর বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে ৩ জনের মধ্যে থাকা এক ছেলে ছিনতাইকারী পিঠে ছুরি ঠেকিয়ে অটো ছিনতাইয়ের জন্য আমার বাবাকে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান। তিনি আরও বলেন, ‘আমার বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন অটো চালককে ছুরিকাঘাত করে ছিনতাইকালে জনতার হাতে ২ সুন্দরী নারী ও ১ পুরুষকে আটক করেছে জনতা। পরে ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়৷ এব্যাপারে আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023