শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা ও ভাঙচুরের মামলায় চিকাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার চিকাশী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনী গণসংযোগ করতে ধুনট শহরের কলাপট্টী এলাকায় যান। এসময় সাবেক সংসদ সদস্য হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে গত ৮ অক্টোবর থানায় মামলা করেন। ওই মামলায় আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ নেতা আলেপ বাদশার নাম না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023