শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ ৩২ প্রবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সুবৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি মার্কেট প্লাজা ল-ইয়াটে অভিযান পরিচালনা করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অবৈধভাবে কাজ করার অভিযোগে এ সময় ১১ বাংলাদেশিসহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে ৩৯ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ভিসা অপব্যবহারের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশির পাশাপাশি ১৮ জন পাকিস্তানি ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে।

দেশটির ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি), ৬(১)(সি) এবং ১৫ ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালায় ৩৯ (বি) ধারার অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানায় অভিবাসন বিভাগ।

এছাড়া আটকদের মধ্যে অনেকেই মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কাজের অনুমতি না থাকলেও অবৈধভাবে কাজ করছিলেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023