শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সাকিবের দেশে ফেরায় কোনো বাধা দেখেন না ক্রীড়া উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আর উদ্বেগ তৈরি হয়েছে – তা ‘আপাতত প্রশমন’ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের ইনভল্ভমেন্ট ছিল। উনি উনার পোস্টে ক্লিয়ারেন্স দিয়েছেন। একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশের নাগরিক। তার দেশে আসায় কোনো বাধা আমি দেখি না।
আজ রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান আসিফ মাহমুদ।

ক্রীড়া উপদেষ্টা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরের দেয়ালে সাকিব বিরোধী বিভিন্ন দেয়াল-লিখন নিয়ে বলেন, যে দেয়াল লিখন হয়েছে, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এটা আসলে ইমোশনের ব্যাপার। গণতান্ত্রিক দেশে সাংবিধানিকভাবে তাদেরও ওই রাইটস আছে। তবে আমরা কারও নিরাপত্তা যাতে হুমকির মুখে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে তাহলে সেটা আইনের পথেই চলবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত।

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আগের একটি বক্তব্য উদ্ধৃত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, সংশ্লিষ্টতা না থাকলে যে হত্যা মামলা হয়েছে, সেখান থেকে নাম (সাকিবের) বাদ পড়ে যাবে।

ভারতে কানপুর টেস্টের আগেই সাকিব ঘোষণা দিয়েছেন, আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টটাই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এই ম্যাচটা খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

এদিকে এর আগে গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাকিব ছাত্র আন্দোলনে সরব থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। যেখানে নিজের রাজনীতিতে আসা ও সংসদ সদস্য হওয়ার ব্যাখ্যা দেন তিনি। পাশাপাশি কথা বলেন শেষ ম্যাচ খেলা নিয়েও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023