শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

গতবছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন-সিরিয়াতেও। পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাক্কালে সোমবার ভোরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ জন।

হিজবুল্লাহর দাবি, তারা ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। যার মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য পাঁচটি ইসরাইলের তিবেরিয়াস শহরে আঘাত হানে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আহত হওয়ার কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানিয়েছেন, এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লাহর রকেট হামলা দেখেছেন।

তিনি আরো বলেন, প্রায় ৩ লাখ বাসিন্দাসহ উত্তর ইসরাইলের বৃহত্তম শহর হাইফা। কৌশলগতভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে। এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে যা ইসরাইলিরা ভাবতে পারেনি। এই আক্রমণ ইসরাইলকে প্রভাবিত করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023