শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানির ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর, দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরিত হওয়া জ্বালানির ট্যাংকারটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে এটিতে বোমার মতো বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদিপশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি।

স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব শুরুর দিকে ৩০টি মরদেহ পাওয়ার কথা জানান। পরে আরেক বিবৃতিতে পুড়ে মারা যাওয়া আরও ১৮টি মরদেহ উদ্ধারের কথা জানান তিনি। তাদের গণদাফন করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে, শুধুমাত্র ২০২০ সালেই ১৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023