শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গরম আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টি কমে গেছে। বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সারাদেশে তাপমাত্রা বেড়েছে। সারাদেশে আগামী ৩ দিন গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাস বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায়। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ অবস্থায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শুক্রবার রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা ছিল বৃষ্টিহীন। শুধু চট্টগ্রামের কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম থাকবে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের আওতা বাড়তে পারে।

তিনি আরও জানান, আগামীকাল রোববার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এসময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেট এবং বগুড়ায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023