শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত সময়ের মধ্যেই কমে যাবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ। আপনি কি আত্মবিশ্বাসী, এখন বাজারে জিনিসপত্রে যে দাম, সেটা থেকে মানুষের শিগগির মুক্তি মিলবে—জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়ই। শিগগির বলতে কালকে বাজারে যাবেন, দাম কমবে, সেটা বলবো না। শিগগির কমবে।

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না; বরং যৌক্তিক সময়ের মধ্যে তা কমে আসবে। আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে ‘

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।’

এই উপদেষ্টা বলেন, ‘কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে। নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে…। বাংলাদেশে কিন্তু ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী, উদ্যোমী। এই জন্যই এতদূর আমরা এগিয়ে এসেছি। নতুবা পারতাম না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023