শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

জাতীয় সংসদ পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। এরপর ছাত্র-জনতা সংসদ ভবন ও গণভবনে ঢুকে পড়ে উল্লাসে ফেটে পড়েন।

সংসদ ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এসময় যে যার মতো সংসদ ভবনে থাকা মূ্ল্যবান জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়।

পরে আন্দোলতরত শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এগিয়ে আসেন। সংসদ ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙতে বাধা দেন। পাশাপাশি যারা এসব নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের কাছ থেকে নিয়ে নেন।

সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৬ আগষ্ট) শিক্ষার্থীরা সংসদ ভবন পরিষ্কার শুরু করেছেন। সেরকম একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আশরাফুল ইসলাম শিমুল নামের একজন নিজের ফেসবুক পোস্টে ছবিটি দিয়ে লিখেছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে। এইভাবে দেশ পরিষ্কার হয়ে যাবে। তার এই ছবিটি মুর্হুতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023