শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

খিলগাঁওয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ এসেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচের রাস্তায় অবস্থান নিয়েছেন।

সেখানে অবস্থান নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। সড়ক অবরোধ থাকায় ১২টার কিছু আগে পুলিশের একজন কর্মকর্তা কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে যান। ওই কর্মকর্তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তার দিকে অনেকে তেড়েও যান।

এ অবস্থা দেখে ওই কর্মকর্তা অনেকটা দৌড়ে স্থান ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর অন্য একজন পুলিশ কর্মকর্তা গিয়ে তাদের সহিংসতা না করে আন্দোলন করার অনুরোধ জানান। এসময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এরপর ওই পুলিশ কর্মকর্তাও স্থান ত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023