শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১১০ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।

দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অবস্থান করা ১১০ বিদেশিকে আটক করার পাশাপাশি একজন স্থানীয় নিয়োগ কর্তাকেও আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।

প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে বলেছেন, অভিযানের সময় মোট ৭৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় ১৩ জনকে অফিসে হাজির হওয়ার নোটিশও জারি করা হয়।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) সুরক্ষার সন্দেহে ৩১ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি, যিনি কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন তাকেও আটক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023