শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সৌদি আরবে ভয়াবহ ধূলিঝড়ে নিহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪

সৌদি আরবে ধূলিঝড়ের কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৩টি গাড়ির সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। শনিবার এই দুর্ঘটনাটি ঘটে রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসাকে সংযুক্তকারী একটি সড়কে।

সৌদি সড়ক নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং রাস্তার পাশে অবস্থান করে।

আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে গেছে এবং অভ্যন্তরীণ রক্তপাতের শিকার হয়েছেন। বাকিরা তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতজনকে এই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে চারজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধূলিঝড়ের কারণে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে এবং সেগুলো রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।

গত মাসেও তাবুকে একটি শ্রমিকবাহী গাড়ি উল্টে চারজনের মৃত্যু হয়েছিল। এসব দুর্ঘটনা সৌদি আরবের সড়ক নিরাপত্তা পরিস্থিতির ওপর উদ্বেগ সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023