শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বৃহস্পতিবার কোন জেলায় কতক্ষণ কারফিউ শিথিল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

নির্বাহী আদেশে টানা তিন দিনের সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলেছে অফিস। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে সরকারি, বেসরকারি এবং সায়ত্ত্বশাসিত অফিস। এদিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়। তবে বৃহস্পতিবার (২৫ জুলাই) গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ দিনের বেলায় এই জেলাগুলোতে সাত ঘণ্টা কারফিউ শিথিল। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেন।

একইভাবে বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকাসহ পার্শ্ববর্তী তিন জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেছেন।

বগুড়া

বগুড়ায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় পুরো জেলায় কারফিউ জারি থাকবে।

রাজবাড়ী

পরিস্থিতি বিবেচনায় রাজবাড়ীতে কারফিউ শিথিলের সময়সীমা ৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বলবত থাকবে কারফিউ।

রাজশাহী

রাজশাহীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলবত থাকবে।

যশোর

যশোরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

বরিশাল

বরিশালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

খুলনা

খুলনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর বাকি সময় জেলায় কারফিউ জারি থাকবে।

হবিগঞ্জ

হবিগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

কুমিল্লা

কুমিল্লায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

সিলেট

সিলেটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

রংপুর

রংপুরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলব থাকবে।

ভোলা

চলমান কারফিউর শিথিলের সময় বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে কারফিউ শিথিল। রাত ৮টার পরে আবার পূর্ণরায় বলবত থাকলে কারফিউ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023