শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা নিয়ে যা বললেন বাইডেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে।

সমাবেশে হামলার ঘটনা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প নিরাপদ আছেন এবং ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ। আমি তার জন্য, তার পরিবারসহ সমাবেশে উপস্থিত সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’

তিনি বলেন, আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ। এটা অসুস্থ। আমরা এটি ঘটতে দিতে পারি না। আমরা এমন হতে পারি না। আমরা এটিকে ক্ষমা করতে পারি না।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প নিরাপদে আছেন।’

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও হামলাকারীসহ দুজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023