শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার দুপুর ৩টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারক লিপি জমা দেন। বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি এ তথ্য জানায়।

প্রতিনিধি দলে ছিলেন- নাহিদ ইসলাম, আব্দুল কাদের, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার, হাসিব ইসলাম, সারজিস আলম, মেহেরুন নেসা, সুমাইয়া, আসিফ, রিফাত, আরিফ ও মাসুদ।

এর আগে এ দিন সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরাও এই মিছিলে যোগ দেন। হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে রওনা দেন বঙ্গভবনের দিকে।

পথে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলরত শিক্ষার্থীরা।

জানা যায়, দুপুর দেড়টার দিকে মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্টের কাছে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় কয়েক হাজার শিক্ষার্থী গুলিস্তান জিরো পয়েন্ট মোড় এবং সচিবালয়ের সামনে অবস্থান করেন। এতে করে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে আবারও যাত্রা শুরু করেন। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর স্লোগানে মুখর ছিল চারপাশ।

পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে রয়েছেন গুলিস্তান এলাকাতেই। সেখান থেকেই ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023