শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ওবায়দুল কাদেরের সঙ্গে ‘আলোচনা সন্তোষজনক’, বৈঠক শেষে শিক্ষক নেতা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুঁইয়া।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে। কর্মবিরতি বিষয়ে সব পক্ষের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এক প্রশ্নের জবাবে নিজামুল হক বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি ওবায়দুল কাদের সরকারের মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের নিয়ে বসেছেন।’

নিজামুল হক বলেন, ‘বৈঠকে আমাদের তিন দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সঙ্গে কথা বলবো।’

এর আগে সকাল ১১টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

অপরদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন্নাহার চাঁপা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষক নেতা। এছাড়া কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023