শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ঈদযাত্র: ভোগান্তি না থাকলেও কমলাপুরে বেড়েছে ভিড়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ট্রেনে ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বৃহস্পতিবার (১৩ জুন) ঈদযাত্রার দ্বিতীয় দিনে বুধবার থেকে ভিড় বাড়লেও নেই যাত্রীদের ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

বুধবার ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন শুরু হয় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে।

কর্তৃপক্ষ বলছে, গতকাল কিছু বিলম্ব হলেও আজ সব ট্রেন চলবে যথারীতি, সময় মতো। আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১২টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এখন স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে দুটি ট্রেন। আরও পাঁচটি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষমান। আজ বৃহস্পতিবার লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, দিনের শুরুর মতোই যেন বাকি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না। আমরা সার্বক্ষণিক কাজ করছি। গতকাল ঈদযাত্রার প্রথম দিনে পারাবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে কয়েকটি ট্রেনের। আজ বৃহস্পতিবার সমাধান হয়েছে। সকাল সোয়া ৮টা পর্যন্ত ১২টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023