শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪

শুরু হলো ট্রেনে ঈদযাত্রা। প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন৷ সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী।

আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে আটটা কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। মূলত ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে।

সকাল সাড়ে ৬টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্মে ছাড়ে সাড়ে ৮টায়। একই চিত্র এগার সিন্দুর প্রভাতীসহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নাড়ির টানে বাড়ি ফেরা ঈদ যাত্রীরা।

তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছাস ছিল যাত্রীদের মুখে।

তাপ প্রবাহ, ম্যাংগো স্পেশাল ট্রেন ও বেশকিছু উন্নয়ন প্রকল্প চলায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার জানান, দ্রুত সময়ে কাটবে রেলের এই বিলম্ব। ২ তারিখ যারা টিকিট কিনেছেন আজ বাড়ি ফিরছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023