শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দ. আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কুম্বলে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪

ডালাসে শনিবার শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ৩৮ বলে ৩৬ রান করেছিলেন লিটন দাস। আজও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লিটনের পারফরম্যান্স ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করেন অনিল কুম্বলে।

কুম্বলে মনে করেন আজকের ম্যাচে লিটনের পাশাপাশি সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।

এছাড়া শান্ত ও সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে। তিনি বলেন, শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে।

‘যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।’

বাংলাদেশের বোলারদের নিয়ে কুম্বলে বলেন, ‘গেল ম্যাচে তাসকিন-মোস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। তাদের এই ম্যাচে পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখতে হবে। প্রথম ৬ ওভারে বেশি উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ।’

তিনি আর বলেন, আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন। যদি না আপনি উপমহাদেশের দল হন। তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই। আপনি জানেন না কত রান করতে হবে, মিলারকেও জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে, সে উইকেটে থিতু হতে পেরেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023