শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ভারতের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটির মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নুরে এলাহি মিনা।

এর আগে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ’র বিজয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ জুন) মোদীকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা এক চিঠিতে লিখেছেন, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে এনডিএ’র নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আপনার দৃঢ় বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার এবং দেশের জন্য অবিচল আত্মোৎসর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিরল তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদীর এ নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সবক্ষেত্রেই অব্যাহত থাকবে।

এরপর বুধবার (৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী।

মোদী তার ধন্যবাদ বার্তায় বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023