শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা: নিহত ১, আহত ২৫

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের কড্ডার মোড়ের মুনসুর আলী স্টেশন এলাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুন্সীগঞ্জগামী তাজ পরিবহন বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম বাবুল (৪০)। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকর থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২৫ যাত্রী। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মনসুর আলী স্টেশন সংলগ্ন সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক মহাসড়কের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় রেলক্রসিং গেইট খোলা ছিলো।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে মুন্সীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে কড্ডার মোড় রেলক্রসিং অতিক্রম করছিলো। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এসে বাসটির পিছনের অংশে ধাক্কা দেয়। এ ঘটনায় ২৬ জন হতাহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গেইটটিতে রেলওয়ের গেইটম্যান ছিলো না। তিনি ছুটিতে থাকায় একজন ওয়েম্যানকে দায়িত্ব দেয়া ছিলো। সেই মুহূর্তে তিনিও ছিলেন না।

তবে এ বিষয়ে কথা বলার জন্য বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023