শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

কুড়িগ্রামে গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীর হামলায় ভাইবোন নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এসময় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুইজন আহত হন। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতাল চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত আবুল কালাম আজাদের বাড়ির পাশে প্রতিবেশী মো. দুলাল মিয়ার আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে দুলাল মিয়া ও তার স্বজনরা লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালান। এতে আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023