শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নরসিংদীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় রাস্তার পাশে চলাচলরত চার পথচারীকে কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এর আগে কাভার্ডভ্যানটি চারজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023