শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

মেহেরপুরে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কার্ভাড ভ্যানের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় মিনি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) মেহেরপুর সদর উপজেলার দরবেশপুরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, পাবনার শালদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে শাহাদৎ হোসেন (৪৫) ও একই জেলার নাগদেমরা গ্রামের মোজহার মোল্লার ছেলে ফারুক হোসেন (৪২)। শাহাদৎ ছোট ট্রাকটির চালক ছিলেন এবং ফারুক সহকারী হিসেবে ছিলেন।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দরবেপুর বাজারে ঢাকা থেকে মেহেরপুর আসা সিমেন্টবোঝাই একটি কার্ভাড ভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মিনি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে আছে। তাদের পরিবারে খবর দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023